• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

চিকিৎসাধীন ১শ’ বেড়েছে, কিশোরগঞ্জে মৃত্যু ৩, নতুন শনাক্ত ১৫৯, ভৈরবেই ৬২ জন

চিকিৎসাধীন ১শ’ বেড়েছে
কিশোরগঞ্জে মৃত্যু ৩
নতুন শনাক্ত ১৫৯
ভৈরবেই ৬২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৭ জুলাই মঙ্গলবার কটিয়াদী থানার যে এসআই জাহাঙ্গীর আলম (৪৩) হৃদরোগে মারা গেছেন বলে মনে করা হয়েছিল, তার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। তবে তার হৃদরোগও ছিল। পুলিশ সুপার তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে ১৫৯ জন, যার মধ্যে ভৈরবেই ৬২ জন। জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একশ’ বেড়েছে। তবে সুস্থও হয়েছেন ৫৬ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ ২৯ জুলাই বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে গত ২৪ ঘন্টার জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, করোনায় সদরের ৭৫ বছরের, হোসেনপুরের ৬৯ বছরের দুই পুরুষ এবং কটিয়াদীতে ৪৩ বছরের তিন পুরুষ রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৫০ জনের করোনায় মৃত্যু হলো। এছাড়া ৬১৬টি নমুনা পরীক্ষায় নতুন ১৫৯টি, পুরনো রোগিদের ৯টি এবং অন্য জেলায় আক্রান্ত রোগিদের ১৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৪৩টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে ভৈরবে ৬২ জন, সদরে ২৪ জন, অষ্টগ্রামে ১৬ জন, কটিয়াদীতে ১২ জন, পাকুন্দিয়ায় ১১ জন, বাজিতপুরে ৯ জন, হোসেনপুরে ৮ জন, কুলিয়ারচরে ৭ জন, মিঠামইনে ৫ জন, তাড়াইলে ৪ জন, আর নিকলীতে একজন। সুস্থ হয়েছেন সদরে ৩৬ জন আর কুলিয়ারচরে ২০ জন। আজ জেলায় সর্বশেষ চিকিৎসাধীন রোগির সংখ্যা একশ’ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ জন। গতকাল ছিল ২ হাজার ১১৭ জন। আর সব উপজেলাতেই মৃত্যু হলেও কেবল অষ্টগ্রাম এখন পর্যন্ত মৃত্যুশূন্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *