• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু নতুন করোনা রোগি ৯৬, জেলায় মোট রোগী দেড় হাজার টপকালো

কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু
নতুন করোনা রোগি ৯৬
জেলায় মোট রোগী দেড়
হাজার টপকালো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ১৯ জুলাই সোমবার রাত ১১টার দিকে জেলায় গত ২৪ ঘন্টার করোনার চিত্র প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেলেন মোট ১২৯ জন। নতুন আক্রান্ত হয়েছেন ৯৬ জন, আর সুস্থ হয়েছেন ৪৫ জন। সুস্থদের মধ্যে সদরে ২৮ জন, আর করিমগঞ্জে ১৭ জন। সোমবার রাতে জেলায় মোট চিকিৎসাধীন রোগির সংখ্যা দেড় হাজার টপকেছে।
করোনায় মারা যাওয়া তিনজন হলেন সদরের ৮০ বছরের এবং কটিয়াদীর ৬৫ বছরের দুই নারী, আর বাজিতপুরের ৮৫ বছরের এক পুরুষ রোগি। তারা সবাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় ৫১৪টি নমুনা পরীক্ষায় নতুন ৯৬টি, পুরনো রোগিদের নমুনা ৫টি, আর অন্য জেলায় আক্রান্ত ১১ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪০২টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৩৮ জন, হোসেনপুরে ১৭ জন, কুলিয়ারচরে ১৪ জন, পাকুন্দিয়ায় ৮ জন, মিঠামইনে ৬ জন, করিমগঞ্জে ৪ জন, কটিয়াদীতে ৩ জন, ইটনায় ২ জন, আর ভৈরব, নিকলী, বাজিতপুর এবং অষ্টগ্রামে একজন করে। সোমবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৫২৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *