• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে সংক্রমণ উর্ধমুখি আজ নতুন রোগি ২৫ জন, সুস্থ হয়েছেন ২০ জন

কিশোরগঞ্জে সংক্রমণ উর্ধমুখি
আজ নতুন রোগি ২৫ জন
সুস্থ হয়েছেন ২০ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা সংক্রমণের ক্রমশই উর্ধমুখি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন রোগির সংখ্যা বাড়ছে। সুস্থতার হারও মোটামুটি ভাল। তবে সুস্থতার চেয়ে সংক্রমণের সংখ্যা প্রায় প্রতিদিনই বেশি থাকছে। আজ ১০ জুন বৃহস্পতিবার জেলায় নতুন ২৫ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরে ১৩ জন, কুলিয়ারচরে ৬ জন, তাড়াইল ও ভৈরবে ২ জন করে, আর কটিয়াদী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হওয়া ২০ জনের সবাই সদরের।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ২৩টি আর পুরনো ৪ রোগির নমুনা পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৭টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় জেলায় আক্রান্ত একজনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৯টি নমুনা। আর ভৈরব ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় একটি পজিটিভ এবং ৫০টি নেগেটিভ হয়েছে।
আজ জেলায় সর্বশেষ চিকিৎসাধীন রোগি আছেন ১৮৬ জন। সবচেয়ে নাজুক অবস্থায় যাচ্ছে সদর। আজ জেলায় সর্বাধিক রোগি আছেন সদরে, ১২১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ভৈরবে ১৭ জন, আর তৃতীয় সর্বোচ্চ কটিয়াদীতে ১৩ জন। এছাড়া কুলিয়ারচরে ৯ জন, তাড়াইলে ৮ জন, পাকুন্দিয়ায় ৭ জন, করিমগঞ্জে ৪ জন, হোসেনপুরে ৩ জন, বাজিতপুরে ২ জন, আর নিকলী ও ইটনায় একজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *