• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে কেরোসিন খেয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু

ভৈরবে কেরোসিন
খেয়ে দেড় বছরের
এক শিশুর মৃত্যু

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে অধিক পরিমাণে কেরোসিন খেয়ে ফেলায় মোকাব্বির নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মোকাব্বির উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের খাল পাড় মহল্লার মোদী দোকানদার বাদল মিয়ার শিশুপুত্র।
নিহতের স্বজনরা জানান, বিকেলের দিকে পরিবারের সদস্যদের অজান্তে দোকানের একটি নতুন কোল্ড ড্রিংসের বোতলে রাখা কেরোসিন অধিক পরিমাণে খেয়ে ফেলে। পরে শিশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেবার পর মোকাব্বির মারা যায়। শিশুটির মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহ জানান, বিকেল ৩টার দিকে কোল্ড ড্রিংস (ঠান্ডার বোতল) ভেবে মোকাব্বির অধিক পরিমাণে কেরোসিন খেয়ে ফেলে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সন্ধ্যার দিকে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *