• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

চারবার বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত কৃষিশিল্পী তারা মিয়াকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান

কৃষি শিল্পী তারা মিয়ার হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

চারবার বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত
কৃষিশিল্পী তারা মিয়াকে
প্রধানমন্ত্রীর তহবিল থেকে
৫ লাখ টাকা অনুদান প্রদান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের চারবার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি শিল্পী সৈয়দ নূরুল আউয়াল তারা মিয়াকে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। তারা মিয়া বর্তমানে শারীরিকভাকে খুবই অসুস্থ। বছরখানেক আগে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে তাকে রিং পরানো হয়। তারা মিয়া জানান, তিনি হৃদযন্ত্রের চিকিৎসার পরই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুদানের জন্য একটি লিখিত আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান দিয়েছেন। গত ৩ জুন সন্ধ্যায় মশিউর রহমান হুমায়ুন তার ঢাকাস্থ ব্যক্তিগত অফিসে তারা মিয়ার হাতে প্রাধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে ৫ লাখ টাকার চেক তুলে দেন। এসময় কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজও উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বৌলাই এলাকার বাসিন্দা তারা মিয়া বর্তমানে শহরের গাইটাল এলাকায় থাকেন। তিনি কিশোরগঞ্জ খামার বাড়িতে দীর্ঘদিন স্টোরকিপার হিসেবে চাকরি করেছেন। চাকরি জীবনের মাঝেই তিনি প্রায় ৫ হাজারের মত কৃষি ভিত্তিক গান ও কবিতা রাচনা করেছেন। গানে তিনি নিজেই সুর দিয়েছেন। এসব গান তিনি তার নিজের তৈরি উজিয়াল শিল্পী গোষ্ঠীকে নিয়ে কিশোরগঞ্জের গণ্ডি পেরিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কৃষি মেলায় গিয়ে পরিবেশন করেছেন। মানুষকে উন্নত কৃষি, মৎস্যচাষ, পশুপালন ও বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেছেন। তিনি তার এসব কার্যক্রমের জন্যই চারবার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারে অভিষিক্ত হয়েছেন। তার বর্তমান অসুস্থতার সময়ে সুচিকিৎসা ও ভবিষ্যত সুরক্ষা বাবদ প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুদান পেয়ে তারা মিয়া ও তার পরিবারের সদস্যগণ প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *