ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের এক ব্যবসায়ীর ১৮৫ লিটার সয়াবিন তেল চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ভৈরবে ৯ জুন বুধবার সকালে দুর্জয় মোড় নূরানী জামে মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও চোরাই সয়াবিন তেলসহ আব্দুর রব সরদার (৪৬) ও মো. সোহেল ফরাজী (২২) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটক হওয়া চোর চক্রের দুই সদস্যের মধ্যে আব্দুর রব সরদার ঝালকাঠি জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. জাফর আলী সরদারের ছেলে এবং মো. সোহেল ফরাজী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কদমদী গ্রামে মো. দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চোর চক্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের এক ব্যবসায়ীর ১৮৫ লিটার সয়াবিন তেল চুরির পর পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে একটি প্লাস্টিকের ড্রামে ভর্তি চুরি যাওয়া ১৮৫ লিটার সয়াবিন তেল ও একটি পিকআপ ভ্যানসহ চোর চক্রের দুই সদস্য আব্দুর রব সরদার ও মো. সোহেল ফরাজীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।