• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে একজনের মৃত্যু, নতুন করোনা রোগী ১৬, সুস্থ হয়েছেন ১০ জন

কিশোরগঞ্জে একজনের মৃত্যু
নতুন করোনা রোগী ১৬
সুস্থ হয়েছেন ১০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করেনায় আরও একজনের মৃত্যু হলো। এ নিয়ে জেলায় করোনায় ৮৫ জনের মৃত্যু হলো। আজ ৯ জুন বুধবার দুপুর ১টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শহরের বত্রিশ এলাকার রঞ্জিত কুমার ঘোষ (৬৫) নামে রোগীর মৃত্যু হয়েছে। গত ৬ জুন জেলা সদরের জেনারেল হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় তার করোনা ধরা পড়লে তিনি সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ জেলায় নতুন ১৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ১৪ জন। বাকি দু’জন কটিয়াদী ও ভৈরবের। আর সুস্থ হয়েছেন ১০ জন। এদের মধ্যে সদরে ৭ জন, করিমগঞ্জে ২ জন আর কুলিয়ারচরে একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৬টি আর পুরনো দুই রোগীর নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৪৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। আর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় পুরনো এক রোগীর নমুনা পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৬টি নমুনা। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *