গাজী টিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরীকে সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার ৯ জুন সকালে জেলা শহরের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, সাংগঠনিক সম্পাদক রূপান্তর টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, কোষাধ্যক্ষ বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, দপ্তর সম্পাদক সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ। এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন বাংলাভিশন এর জেলা প্রতিনিধি নাসিম খান, এনটিভির স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মারুফ আহমেদ এবং দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল।