• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে প্রবাল হত্যাকাণ্ডের প্রধান আসামি অন্তরের বাবা জিল্লু মিয়া পুলিশের হাতে আটক

ভৈরবে প্রবাল হত্যাকাণ্ডের
প্রধান আসামি অন্তরের বাবা
জিল্লু মিয়া পুলিশের হাতে আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে আলোচিত স্কুল ছাত্র প্রবাল হত্যাকাণ্ডের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। ৮ জুন মঙ্গলবার বিকেলে ভৈরব থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম জিল্লুর মিয়া। সে প্রবাল হত্যাকাণ্ডের প্রধান আসামি অন্তর এর বাবা।
ঘটনা সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভৈরব বেসরকারি মাতৃকা জেনারেল হাসপাতালের মালিক হোসাইন ভূঁইয়ার ছেলে মহিউদ্দিন প্রবালকে গত ১ জুন মঙ্গলবার ভৈরব বাসস্ট্যান্ড জিল্লুর রহমান এর মালিকানাধীন শাকিল মটরস্ নামে একটি দোকান ঘরে হত্যা করা হয়। খবর পেয়ে দোকান ঘর থেকে লাশ উদ্ধার করে অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সদস্যরা। এ ঘটনায় গত ৩ জুন বৃহস্পতিবার প্রবালের বাবা হোসেন ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় কিশোর গ্যাং লিডার অন্তরকে প্রধান আসামি করে ৬ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে অন্তর এর বাবা জিল্লুর রহমান, ভাই নয়ন ও অনিক রয়েছে। এছাড়া রয়েছেন সহযোগী রাজন ও তৌফিক। গত ৪ জুন শুক্রবার এজাহারভূক্ত আসামি রাজন ও তৌফিককে আটক করে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এছাড়াও পরদিন ৫ জুন শনিবার সাকিব নামে এক কিশোরকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যা রহস্যের কিছুটা উদঘাটন হলেও বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। গত ৮ জুন মঙ্গলবার মামলার এজাহারভূক্ত প্রধান আসাামি অন্তরের বাবা মো. জিল্লুর রহমানকে আটক করা হয়। আজ ৯ জুন বুধবার জিল্লুর রহমানকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা পরিদর্শক (অপারেশন) তরিকুল আলম জানান, জিল্লুর রহমানকে ভৈরব থেকে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামি অন্তরকে আটক করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। আশা করা যাচ্ছে খুব দ্রুত সে পুলিশের হাতে আটক হবে। ইতি মধ্যে তৌহিদ ও রাজন রিমান্ড মঞ্জুর হয়েছে। কিশোর সাকিবের বিষয়েও রিমান্ডের আবেদন করা হয়েছে। আশা করি খুব দ্রুত প্রবাল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও মূল আসামি গ্রেফতার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *