কিশোরগঞ্জে আজ ৮ জুন মঙ্গলবার নতুন ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরেই ১০ জন, একজন নিকলীতে। নিকলীর একমাত্র রোগি গত ৪ জুন সুস্থ হওয়ার পর তিনদিন করোনশূন্য থেকে আবার একজন শনাক্ত হলো। তবে জেলায় সুস্থ হয়েছেন ১৩ জন। এদের মধ্যে সদরে ৭ জন, বাজিতপুরে ৫ জন, আর ভৈরবে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৭৬ জন। এর মধ্যে সদরেই ১২২ জন! সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৭টি এবং পুরনো দুই রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৯টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা এক ব্যক্তির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৩টি নমুনা। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতাল এবং করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৫টি নমুনার র্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৪টি এবং পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে।