• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ইয়াবাসহ
ডিবি পুলিশের হাতে
দুই মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে ইয়াবা বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ এমরান মিয়া (৫৫) ও মো. সুমন মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ জুন সোমবার রাতে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে এমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং মো. সুমন মিয়া ভৈরবের দড়ি চণ্ডিবের গ্রামের মৃত হেলিম মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই রাজীব আহমেদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
সূত্রে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ৭ জুন সোমবার রাতে তারা মাদক বিক্রয়ের জন্য ভৈরব উপজেলার কমলপুর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের বিষয়টি জেনে ডিবি পুলিশ রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাদেরকে আটক করে দেহ তল্লাসি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী এমরান মিয়া ও মো. সুমন মিয়াকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *