• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইটনায় হত্যা মামলার বাদী খুন, আহত চার

ইটনায় হত্যা মামলার বাদী খুন, আহত চার

 # মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় একটি হত্যা মামলার জের ধরে মামলার বাদী খুন হয়েছে। আহত হয়েছেন চারজন। পুলিশ তিনজনকে আটক করেছে। ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানিয়েছেন, বড়িবাড়ি ইউনিয়নের ময়নারহাটি গ্রামে কয়েক বছর আগে একটি হত্যাকাণ্ড হয়েছিল। এর বাদী ছিলেন মৃত নূর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া (৫০)। তাদের প্রতিপক্ষ একই গ্রামের তাজুল ইসলামের পরিবার। এছাড়া দু’পক্ষের মধ্যে জমি নিয়েও বিরোধ ছিল। গতকাল শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে অটোরিক্সার সিরিয়ালের অজুহাতে সংঘর্ষে বাবুল মিয়া বল্লমের আঘাতে গুরুতর আহত হন। তাকে ইটনা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসব মৃত ঘোষণা করেন। অন্য আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর বাবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *