• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে এক রাতে ২৩ ছিনতাইকারী আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ৩ আগস্ট রোববার রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, সবুজ (২৩), হেলাল (২৫), নাঈম (২৩), রায়হান (২০), আরাফাত (৩৩), ওসমান (১৮), সোহেল মিয়া (২৮), মো. ফুল মিয়া (৩৬), হৃদয় (২৫), রনি মিয়া (৩২), বিল্লাল মিয়া (২০), সানি (৩৩), বিজয় (২৮), সুমন (২০), মাহিন (২১), নামিন (২০), মনির হোসেন (২৮), ফরহাদ (২৫), আকাশ (৩২), গোলাম মোস্তফা (৪২), জনি (২৬) ও দুলাল (৪৫)।
জানা যায়, ভৈরবে ব্যাপক হারে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ভৈরববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ২ আগস্ট শনিবার শহরের স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভৈরব থানা পুলিশের জন্য থানায় শাড়ি ও চুড়ি নিয়ে হাজির হয় বিক্ষুব্ধরা। স্থানীয় জনতা ৩ দিনের আল্টিমেটাম দিলে পরে থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে আশ্বস্ত করে স্থানীয় জনতাকে থানা থেকে বিদায় করেন। এঘটনার পর থেকে থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরবের বিভিন্ন এলাকা থেকে ২২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।
আরো জানা যায়, ২ আগস্ট শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থান এর সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি। এসময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীরা সকালে থানায় অভিযোগ জানাতে গেলে এসআই ফরিদুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী অসুস্থ বাবার ছেলে ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের দরে বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, ভৈরবে চুরি ছিনতাই বেড়েছে তা অস্বীকার করার সুযোগ নেয়। কিন্তু ভৈরব থানা পুলিশ প্রতিদিন কোন না কোন চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে। তবে তারা বেশি দিন কারাগারে থাকে না। সহজেই জামিনে বেরিয়ে আসে।
৩ আগস্ট রোববার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। ২ আগস্ট শনিবার স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃত ছিনতাইকারীদের কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *