# মিলদা হোসেন অপু :-
ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানা হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা। দিলে তিন দিনের আল্টিমেটাম। আজ ২ আগস্ট শনিবার বিকাল সাড়ে চারটায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় ছিনতাই বিরোধী যুব সমাজের ব্যানারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা শাড়ি ও চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানির সাথে সাক্ষাৎ করে ৩ দিনের আল্টিমেটাম দেন। এসময় ছাত্র ও যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নুরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফায়, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।
এ বিষয়ে ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম বলেন, আমরা ভৈরবে নিরাপদে নেই। আজকে সকালেও ভৈরবে ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। ভৈরব থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে আসেও তাদের দেয়নি। তিন দিনের আল্টিমেটাম দিয়েছি। যদি ভৈরবকে ছিনতাই মুক্ত না করতে পারে তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি চুড়ি উপহার দিবো।
এ বিষয়ে যুব নেতা নুরে আলম নিলয় বলেন, কয়েক মাসের মধ্যে আমরা অষ্টম দফায় ছিনতাই বিরোধী বিক্ষোভ সমাবেশে করেছি। ভৈরবে ছিনতাইয়ের ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা বিক্ষোভ সমাবেশে করবো না। ভৈরবে প্রশাসন জন যদি ছিনতাই নির্মূল করতে না পারে আমরা প্রশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামবো।
এদিকে এ বিষয়ে ভৈরব থানা পুলিশ বলছেন, আমাদের দায়িত্বে কোন গাফিলতি নেই। প্রতিদিন চুর ও ছিনতাইকারী গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলেও তারা ১ সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে আসে।
জানা যায়, আজ শনিবার (২ আগস্ট) সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থান এর সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি। এসময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীর অভিযোগ সকালে থানায় অভিযোগ জানাতে গেলে এএস আই ফরিদুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের দরে বিকাল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, আজ সকাল ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে নাঈম মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইম শহরের পঞ্চবটি এলাকার মৃত গোলাপ মিয়া ছেলে। নাইমের দেয়া তথ্য মতে বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। ছাত্র ও যুব সমাজ বিক্ষোভ মিছিল নিয়ে থানা আসার বিষয়টি দুঃখজনক। তবে আমি তাদের আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে ভৈরবে ছিনতাই নির্মূল করা হবে।