• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

# এম.আর রুবেল :-
ভৈরবে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ আগস্ট শনিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন। ওই সমাবেশে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার শতাধিক সম্মানিত মায়েরা অংশ নেয়। এসময় তারা বিগত জুলাই আগস্টের ফ্যাসিস্ট সরকারের নির্মমতার কাহিনি ও সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সামসুন নাহার তাসনিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *