• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাজিতপুর পৌরসভার ৩০ কোটি ৯৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি ৯৮ লক্ষ ৫৮ হাজার ২৪৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ৩০ জুলাই বুধবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরাসিদ বিন এনাম। প্রস্তাবিত বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বাজেটে রাজস্ব তহবিল, পানি সরবরাহ তহবিল এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে। ব্যয় পরিকল্পনা করা হয়েছে তিন ভাগে—রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় এবং উদ্বৃত্ত।
বাজেটের সংক্ষিপ্ত হিসাব :
রাজস্ব আয়: ১০ কোটি ৭৭ লক্ষ ৭৯ হাজার ১১০ টাকা, রাজস্ব ব্যয়: ১০ কোটি ৪৯ লক্ষ ২০ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত: ২৮ লক্ষ ৫৯ হাজার ১১০ টাকা, উন্নয়ন আয়: ২০ কোটি ৭৫ লক্ষ ৮২ হাজার ২৪৯ টাকা, উন্নয়ন ব্যয়: ২০ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার ১৩৯ টাকা, উন্নয়ন উদ্বৃত্ত: ৩৮ লক্ষ ৫৯ হাজার ১১০ টাকা।
বাজেট উপস্থাপনকালে ইউএনও ফরাসিদ বিন এনাম বলেন, “নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এবারের বাজেটে রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানির সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও বিনোদন পার্ক নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বাজেটটিকে টেকসই ও বাস্তবমুখী করার জন্য রাজস্ব আয় ও উন্নয়ন সহায়তা মিলিয়ে ব্যয় পরিকল্পনা করা হয়েছে। জনগণের করের টাকায় যেন কোনো অপচয় না হয়, সে বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে জনগণ নিজেকে অংশীদার ভাববে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকবে।”
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, হিসাবরক্ষক শাহিদা আক্তার মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের বাজিতপুর শাখার সভাপতি নাদিমুল হক, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *