• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকাসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ জুলাই সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গণেরগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম (৪৫), একই উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফজলু মিয়া (৫০) ও পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জহির রায়হান শিহাব (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ একটি চোরচক্রের সদস্য বলে জানা যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন চোরকে গ্রেপ্তার করে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৬ জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে গভীর রাতে বাড়ির দেওয়াল টপকিয়ে বসতঘরে ঢুকে একটি মোটর সাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *