# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার কটিয়াদী পৌরসভা ৯নং ওয়ার্ড পিপুলিয়া ভূইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন।
কটিয়াদী গোয়াতলা নামক স্থানে মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ও জুয়া এ গ্রামের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটছে। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক বন্ধন ভেঙে পড়বে।
এ সময় এলাকাবাসী স্লোগানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেজভীয়া হাবিবীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুর রহমান রেজভী, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলি হোসেন, জামাল উদ্দিন, গোলাপ মিয়া, আবুল কালাম, সোহরাব উদ্দিনসহ আরও অনেকে।