• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

# রাজীবুল হাসান :-
কোনো ধরণের তদবীর বা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ভৈরব পৌর শহরে ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
৩০ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি হয়। ডিলারশীপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
খাদ্য অফিস সূত্রে জানা যায়, ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জনসাধারণের জন্য ৩টি বিক্রয়কেন্দ্রের জন্য ওএমএস ডিলারশীপ পেতে মোট ১৭ জন আবেদন করেছিলেন। ওইসব আবেদন যাচাই বাছাই করে আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী অফিসার। পরে তার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে পৌর শহরের ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।
ভৈরব পৌর শহরের ভৈরব বাজার, পৌর মাতৃসদন সংলগ্ন ও জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, ইমতিয়াজ আহমেদ কাজল, আমিনুল ইসলাম, ইরফান আহমেদ। উপজেলা নির্বাহী অফিসারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ডিলারশীপ প্রত্যাশীরা বলেন, পৌর শহরের ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ওএমএস ডিলার নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত লটারি প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ প্রক্রিয়া। এতে কোন প্রভাব বিস্তারে সুযোগ ছিলো না। যেকোনো ধরণের সরকারি ডিলার নিয়োগ কার্যক্রম শুরু হলেই তদবীর করে থাকেন ক্ষমতাসীনরা। আবার অনেক সময় লেনদেনও হয়। তবে এবার যেভাবে ডিলার নিয়োগ দিয়েছে, তাতে কোনো বিতর্ক নেই।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের কথা ওঠে। তাই ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. রোমানা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ভৈরব খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী সিরাজ স্মৃতি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *