• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল কাজলের

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর গ্রামের শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।
নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, সে প্রতিদিনের ন্যায় গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন। বাড়িতে এসে নতুন ঘরে পানি দেয়ার জন্য পানির মটারের লাইন লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য রেজাউল করিম রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *