• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে রেলওয়ে স্টেশনে থেকে ব্যাগ ভর্তি গাঁজাসহ ২ নারী আটক

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে গাঁজাসহ তাসলিমা ও তানিয়া নামে ২ নারীকে মাদক কারবারিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের মুকবুল হোসেনের স্ত্রী তাসিলমা বেগম (৩৫) ও একই থানাধীন জয়ন্তাপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে তানিয়া (১৯)। আজ ১৬ এপ্রিল বুধবার দুপুর ১২টার সময় ভৈরব রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাসলিমা ও তানিয়া নামে দুই নারী মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। তারা যাত্রী সেজে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে ঢাকা যাবার উদ্দেশ্যে প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *