• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জরুল ইসলাম খোকন গ্রেপ্তার

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে বাজিতপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম খোকন বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাবেক এমপি আফজাল হোসেনের পক্ষের লোক ছিলনা বিধায় তেমন কোনো সুযোগ সুবিধা পাননি বলে এলাকাবাসী জানান, তারা বলেন এমপি তার ভাই আশরাফের কঠোর সমালোচক ছিল বিধায় স্ত্রীর পৌরসভার চাকরি চলে যায়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, নজরুল ইসলাম খোকন বাজিতপুর থানা হেফাজতে আছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসামি নজরুল ইসলাম খোকনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাজিতপুর থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *