• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী আরমান গ্রেপ্তার

# সোহেলুর রহমান :-
ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী আরমানকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি থানা পুলিশ। ১১ জানুয়ারি শনিবার পৌর এলাকার সুইপার পট্টি থেকে তাকে আটক করা হয়। ছিনতাইকারী আরমান শহরের উত্তরপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
এতথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের ভৈরবপুর মনমারা ব্রিজ এলাকা থেকে নুর মোহাম্মদ নামের এক ভ্যান চালককে মারধর করে ১৬শত টাকা ছিনিয়ে নেয় আরমান। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে ভৈরব শহরের সুইপার পট্টি থেকে ভৈরব শহর ফাঁড়ির এস আই মামুন ও এটিএসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, ভৈরবে ব্যাপক হারে ছিনতাই বেড়েছে। পুলিশ প্রতিদিন নিয়মিত শহর ও গ্রামে টহল দিয়ে যাচ্ছে। কয়েকদিনে বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভৈরবকে ছিনতাই মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, আরমান মাদকাসক্ত, মাদকের টাকা যোগার করতে সে প্রায়শই ছিনতাই কর্মে জড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *