• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ডিভাইস ব্যবহার করে ট্রেনের টিকেট কালোবাজারী করা দুইজন রেলওয়ে পুলিশের হাতে আটক

# মিলাদ হোসেন অপু :-
টিকিট সংগ্রহ করতে ডিভাইস ব্যবহার করতো তারা। এমন অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের একাধিক টিকেটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো, পৌর শহরের জগন্নাথপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে তুহিন মিয়া (২৭) ও একই এলাকার মজনু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৫)। ১০ জানুয়ারি শুক্রবার রাতে রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের ২৪ আসন বিশিষ্ট ৭টি টিকেট পাওয়া যায়। আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং প্লাটফর্ম থেকে তুহিন ও জয়নালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৪ আসনের ৭টি টিকেট উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত স্টেশন এলাকাতে টিকেট কালোবাজারি করে আসছিল।
তিনি আরো বলেন, আটককৃত ১ জনের মোবাইল চেক করে দেখা গেছে তারা মোবাইলে ডিভাইস ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে টিকেট সংগ্রহ ও বিক্রয় করতো।
প্রতিদিনই প্লাটফর্মে থেকে টিকেট বিক্রির অভিযোগে শুক্রবার রাতে টিকেটসহ তাদের আটক করা হয়। তুহিনের নামে টিকেট কালোবাজারি ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *