• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বিস্কুটের বেকারিসহ ৪টি দোকান আগুনে পুড়ে ছাই

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে একটি বিস্কুটের বেকারিসহ ৪টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ জানুয়ারি শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে আল আমিন বেকারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দোকানিরাসহ স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আসতে দেরি হওয়ায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা দাবি করে। দিন দিন গ্রামগুলো শহরের পরিবর্তন হচ্ছে। কিন্তু রাস্তাঘাট এখনও চিকন রয়েছে। ফলে ফায়ার সার্ভিস ও প্রশাসনের গাড়িগুলো আসতে পারে না। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ফেরত গিয়ে ছোট গাড়ি কোন রকম বাজারে আসতে পারলেও আগেই দোকানগুলো পুড়ে ছাই যায়।
এ বিষয়ে বেকারি মালিক আল আমিন বলেন, আমার কারখানায় ৩০ জন কর্মচারী রয়েছে। রাতে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসি। আগুনের তীব্রতায় বেকারিতে থাকা কর্মচারীরা তাদের কাপড়চোপড় ও এমনকি তাদের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। বেকারি মালিকের দাবি তার ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
চা দোকানি হানিফ মিয়া বলেন, দাড় দেনা করে চা দোকান চালিয়ে ব্যবসা করতেছি। ঠিক সময়ে ফায়ার সার্ভিস আসলে আমার প্রতিষ্ঠানটি বেঁচে যেতো।
আরেক কীটনাশক দোকানের মালিকের চাচা মেরালি মিয়া বলেন, আমার ভাতিজার ৫ লক্ষ টাকার কীটনাশক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন ঘরে বসে কান্নাকাটি করছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মুছা ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গ্রাম অঞ্চল ও কুয়াশাচ্ছন্ন এলাকা দিয়ে চিকন রাস্তা দিয়ে যেতে দেরি হয়। সেই সাথে পানি খুঁজে পেতে কিছুটা বিলম্ব হয়েছে।
এসময় তিনি আরো বলেন, বেকারির লাকড়ি শুকানোর জন্য অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়েছে। এতে আগুন চারদিকে দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া দোকানগুলির ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *