• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মেলায় হাজারো ছাত্রী শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। সকালে ফিতা কেটে দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শতাধিক গ্রন্থ্যের লেখক মো. শহীদুল্লাহ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. জিয়ারত আলী মৃধা, সত্যজিৎ দাস ধ্রুব, এডহক কমিটির সদস্য সিনিয়র প্রভাষক মো. আজিজুল হক ভূঁইয়া, মো. টিপু সুলতান, একে এম নুর কুতুব উল আলম সবুজ, এনামুল হক, আব্দুল মোতালেব মো. বদরুদ্দোজামান, মোহাম্মদ ফুরকান উদ্দিন, তারুণ্য মেলা কমিটির সদস্য রোজিনা আক্তার, মাহমুদা বেগম, পারভীন আক্তার, মফিজুল ইসলাম মাহফুজ ও মো. আলাল উদ্দিন প্রমুখ। মেলায় অর্ধশতাধিক স্টলে, পিঠাপুলি ছিল অন্যতম, বিভিন্ন স্টলে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই দুধকুলি, ক্ষীরকুলি, চিলকুলি, নকশি পিঠা, মালাই পিঠা, চিতলপিঠা, শুটকী পিঠা ছিল অন্যতম। এছাড়াও মেলায় বেশ কটি স্টলে কুটির ও হস্তশিল্পজাত সামগ্রী ছিল চোখের পড়ার মতো। যা ছিলো মেলার মূল আকর্ষণ। মেলা কমিটি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের বাহারী খাবার ঘর স্টলকে শ্রেষ্ঠ স্টল হিসেবে নিবার্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *