• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মো. আরশ মিয়া, মাহবুবুর রহমান ছোটন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন শহিদ (মাকসু), জামাল মিয়া, খসরু মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ তিন শতাধিক জনতা।
এসময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ ওই মাঠে খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকার জনগণের স্বার্থরক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণি পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান তারা।
এসময় বক্তারা আরো বলেন, তাদের দাবী পূরন না হলে এলাকার হাজার হাজার মানুষ নিয়ে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করবে।
মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণি পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *