• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী শাহাদাৎ গ্রেপ্তার

# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী শাহাদাৎ (২৭) কে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শাহাদাৎ ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টার সময় উল্লেখিত ছিনতাইকারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
জানা যায়, শহরে প্রায়ই ঘটছে দিনে রাতে অহরহ ছিনতাইয়ের ঘটনা। গত ৭ জানুয়ারি সকাল ৬টায় ভৈরবপুর উত্তর পাড়া সিরাজ নগর সড়ক থেকে সোনামগঞ্জের তাহিরপুর উপজেলার কয়লা ব্যবসায়ী নেসার আহমেদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাতটার সময় শহরের চিহ্নিত ছিনতাইকারী শাহাদাৎকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভৈরব শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম বলেন, শহরে ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ছিনতাইকারী শাহাদাৎকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। বাকি ছিনতাইকারীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও ছিনতাইকারী শাহাদাৎ এর বিরুদ্ধে ভৈরব থানায় ৬টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *