• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কাজ চলমান আছে পাল্টে গেছে নাম

নির্মাণাধীন কিশোরগঞ্জ আইটি পার্কের ভবন -পূর্বকণ্ঠ

কাজ চলমান আছে
পাল্টে গেছে নাম

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৫ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে একটি অত্যাধুনিক আইটি পার্ক। বিগত সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হয়ে এখনও নির্মাণ কাজ চলমান আছে। তবে পাল্টে গেছে এর নাম। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের ৩১ মার্চ ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ নামে এই স্থাপনাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন। তবে এখন নাম পাল্টে রাখা হয়েছে ‘কিশোরগঞ্জ আইটি পার্ক’। জানালেন সাব কন্ট্রাক্টে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্সের ব্যবস্থাপক মো. মহসিন।
কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় গণপূর্ত বিভাগের ৫ একর জায়গার ওপর নির্মাণ হচ্ছে এই আইটি পার্ক। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই আইটি পার্কটি নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সেদিনের শিল্পকলার সুধি সমাবেশে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন।
প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, একটি ৭ তলা ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। নির্মাণ কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডাস। এর ব্যবস্থাপক মো. মহসিন জানিয়েছেন, কাজটি মূলত করছে ‘বাংলাদেশ ডিজেল প্লান্ট’ নামে সেনা বাহিনীর একটি নির্মাণ প্রতিষ্ঠান। তারা দেশে এরকম ১১টি স্থাপনা নির্মাণ করছে। তবে সেনাবাহিনীর ওই ডিজেল প্লান্ট প্রতিষ্ঠানের কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজটি করছে মেসার্স রহমান ট্রেডার্স। কিন্তু পুরো কাজটি তদারকি করছে সেনাবাহিনীর বাংলাদেশ ডিজেল প্লান্ট।
ব্যবস্থাপক মহসিন জানিয়েছেন, এ প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে। তবে এটি কত টাকার প্রকল্প, সেটি মহসিন বলতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *