• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে বিএনপি’র ইউনিয়ন অফিস ও ফুটবল খেলা উদ্বোধন করেন শরীফুল আলম

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ছয়সূতী ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার বিকালে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে প্রধান কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল।
অনুষ্ঠানে প্রবেশের সময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেতা কর্মীরা ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন।
পরে ছয়সূতী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদস্য ঢাকা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *