• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পেঁয়াজের টুস ২৮০ পাতা পেঁয়াজ ১২০

জেলা শহরের বড় বাজারের পাইকারি হাটে পাতা পেঁয়াজ ও পেঁয়াজের টুস -পূর্বকণ্ঠ

পেঁয়াজের টুস ২৮০
পাতা পেঁয়াজ ১২০

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজারে এসেছে উত্তরবঙ্গের পেঁয়াজের টুস আর পাতাওয়ালা পেঁয়াজ। তবে টুসের দাম আকাশছোঁয়া। পাতা পেঁয়াজের দাম খানিকটা কম মনে হলেও টুসের পরিবর্তে পেঁয়াজের সাথে থাকা এসব পাতা সবাই খেতে চান না। তাই কাটতি কম।
২৩ নভেম্বর শনিবার শহরের বড় বাজারের পাইকারি হাটসহ বিভিন্ন খুচরা হাটে গিয়ে দেখা গেছে, উত্তরবঙ্গ থেকে নতুন পাতাওয়ালা পেঁয়াজ আর পেঁয়াজের টুস এসেছে। তবে পরিমাণে খুবই কম। পাইকারি ব্যবসায়ী আল আমিন সাগরের দোকানের পাতা পেয়াঁজের আকার খানিকটা বড়। বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। আবার সোহাগ মিয়ার দোকানের পাতা পেঁয়াজের আকার খানিকটা ছোট। পাইকারি বিক্রি করছেন ৫৬ টাকা কেজি। সোহাগ মিয়ার দোকানে কিছু পেঁয়াজের টুসও দেখা গেছে। এগুলি পাইকারি বিক্রি করছেন ২২০ টাকা কেজি। তবে বিভিন্ন খুচরা দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, পেঁয়াজের টুস বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। আর বড় আকারের পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, ছোট আকারের পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।
তবে ক্রেতাদের এখন এত চড়া দামে পেঁয়াজের টুস কিনতে খুব একটা দেখা যাচ্ছে না। পাতা পেঁয়াজের প্রতিও তেমন আগ্রহ দেখা যায়নি। কারণ এসব পেঁয়াজ একেবারেই অপরিণত। বাকল মোটা থাকায় অপচয় বেশি হয়। আবার পেঁয়াজের সাথে কোন টুস নেই, আছে কেবল পাতা। এসব পাতাও অনেকেই খেতে চান না। যে কারণে বিক্রি তেমন হচ্ছে না। শহরের নগুয়া এলাকার ক্রেতা শফিকুল ইসলাম জানান, বেশি দামের আশায় কৃষকরা পাতাসহ নতুন অপরিণত পেঁয়াজ বাজারে ছেড়েছেন। কিন্তু এসব পাতার মধ্যে অধিকাংশই সিদ্ধ হয় না। যে কারণে কেজি দরে এগুলি কিনতে গেলে পোষায় না। পেঁয়াজেরও অনেকটা অংশ মোটা বাকল, ফেলে দিতে হয়। সেই কারণেই কেনার আগ্রহ নেই। শহরের পুরানথানা এলাকার আব্দুর রশিদেরও একই অভিমত।
অন্যদিকে এখন পুরনো পেঁয়াজের দামও অনেক কমে এসেছে। ভারতীয় পেঁয়াজ শনিবার বিক্রি হয়েছে ৯৫ টাকা কেজি। দেশী পেঁয়াজ বাজারে খুব একটা নেই। যেসব দোকানে আছে, বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এসব কারণে পাতা পেঁয়াজের প্রতি মানুষের তেমন আগ্রহ দেখা যায়নি। এখন বাজারে বিদেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। তবে নতুন দেশীয় পরিণত পেঁয়াজ বাজারে আসতে আরও সপ্তাহ দুয়েক লাগবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। তখন পেঁয়াজের দাম অনেক কমে আসবে বলে আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *