• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবি বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ ৩ নভেম্বর রোববার পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় লাইন মেরামত করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যান হলেন যশোর টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে মো. শাহিনুর (৪০)।
লাইনম্যানদের সহকারী স্বপন গাজী বলেন, নিউ টাউনে ইএসএল প্রজেক্টের কাজ চলছিল। নিহত শাহিনের গাফিলতি ও কাজের কোন সাবধানতা ছিল না এ জন্য এমনটা হয়েছে।
নিহতের ভাইগ্না লাইনম্যান রাজু জানান, লাইন বন্ধ ছিল কিন্তু আমার মামা খুটিতে উঠার পর কিভাবে লাইন চালু হলো। পিডিবির গাফিলতিতে আমার মামার মৃত্যু হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।
ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র আবাসিক প্রকৌশলী (নির্বাহী) প্রকৌশলী মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, তিনটি সার্ভিস লাইনের মধ্যে একটি ছিল বাজার ওয়ান। বাজারের লাইনে লোড বেশি হওয়ায় কাজ করা হচ্ছিল। লাইনম্যানের অসাবধানতার জন্য বন্ধ থাকা লাইনের তার চালু থাকা লাইনের উপরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *