• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়া গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৮ অক্টোবর সোমবার দুপুরে শহরের স্টেডিয়ামে পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সক্রিয়কর্মী উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোছামারা এলাকার জহুরুল হকের ছেলে মো. বাবুল মিয়া (৫২)।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ১৩ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়াসহ অন্যান্য আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ২৭ আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও আহতের ঘটনায় মামুন ও রুবেল নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে স্টেডিয়াম পাড়া এলাকা থেকে মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় বাবুল মিয়া জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর বাবুল মিয়াকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *