• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

 # মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ কার্যক্রমটি উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটি উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন। উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, তাজুল ইসলাম তাজ ভৈরবী, আলাল উদ্দিন, কাজী ইসফাক আহমেদ বাবু, মো. ফজলুর রহমান, এম এ হালিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও বৈষম্যেবিরোধী শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৭ সালে দেশের মানুষ আইডি কার্ডের আওতায় এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে এই আইডি কার্ড বিতরণ কাজ শুরু করেছে। দেশের উন্নয়নের পাশাপাশি মানুষকে দেশের সার্বিক সেবার আওতায় আনতে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। স্মার্ট কার্ড হাতে থাকলে একজন মানুষের নিজের জন্য অন্যান্য কাগজ পত্রের প্রয়োজন পড়ে না। এনআইডি কার্ড একজন মানুষের সত্যিকারের পরিচয় বহণ করে। আইডি কার্ড নিয়মিত কাছে রাখতে হবে। স্মার্ট কার্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। ২২ সেপ্টেম্বর থেকে ভৈরব শহর ও উপজেলায় স্মার্ট কার্যক্রম বিতরণ শুরু করা হবে। আলোচনা সভায় বক্তারা স্মার্ট বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *