• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বেলাব থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলাব থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবর রহমানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার রায়পুরা-সার্কেল মো. আফসান আল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুধন চন্দ্র সূত্র ধর, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আ. জলিল, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেনসহ ৮টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও ২১টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বেলাব থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবর রহমানের বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তার জন্য করণীয় ও বর্জনীয় নির্দেশনা উল্লেখ করে বলেন, বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের ২১টি পূজামণ্ডপ হতে যাচ্ছে। তাই পূজামণ্ডপে আসা পূজারীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে বেলাব থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যেসব নির্দেশনা দেন তার মধ্যে রয়েছে সব পূজামণ্ডপে সিসি টিভি ও ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা রাখা, জরুরি প্রয়োজনে বিট পুলিশ কর্মকর্তার সহযোগিতা নেওয়া, আযান ও নামাজের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকা, রাতে প্রতিমা নির্মাণ স্থান ও পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। মণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা রাখা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ফোন নাম্বার দৃশ্যমান জায়গায় ঝুঁলিয়ে রাখা, পূজা চলাকালে মণ্ডপের অভ্যন্তরে অশ্লীল নৃত্য/ডিজে গান পরিবেশন না করা, প্রতিটি পূজা কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন। প্রতিমাসমূহে বিসর্জনের দিনেই বিসর্জন দিতে হবে, বিসর্জনের স্থানে সচেতনতা মূলক প্রচারণার জন্য আয়োজক কমিটি কর্তৃক মাইক ও ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা রাখা, প্রতিমা বিসর্জন স্থানে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা রাখা। বিসর্জনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্কদৃষ্টি রাখতে হবে বলে নির্দেশ প্রদান ও পূজা উদযাপন কমিটির সকলস্থরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *