• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মাউশিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাউশিতে হামলার প্রতিবাদে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন -পূর্বকণ্ঠ

মাউশিতে সরকারি মাধ্যমিক
শিক্ষকদের ওপর হামলার
প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচীতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার কর্মবিরতি পালন করেছেন। পাশাপাশি শিক্ষকরা মানববন্ধন কর্মসূচীও পালন করেছেন। বুধবার দুপুরে জেলা শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক নেতা এনায়েত হোসেন, হাবিবুর রহমান, আশরাফুন্নেছা, মিনহাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
শিক্ষকগণ বলেন, নিয়োগ বিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে ঢাকায় মাউশির সামনে শিক্ষকদের মঙ্গলবার শান্তিপূর্ণ কর্মসূচী পালিত হচ্ছিল। এসময় শিক্ষকদের ওপর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। ফ্যাসিবাদের দোসর এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন শিক্ষকরা। সেই সাথে তাঁরা নিয়োগবিধি সংশোধন করে অবিলম্বে গেজেট প্রকাশেরও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *