• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

স্বামী হত্যায় তিন সন্তানের মা ও প্রেমিকের মৃত্যুদণ্ড

রায়ের পর রোকসানা ও আসিফকে কারাগারে নেওয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

স্বামী হত্যায় তিন সন্তানের
মা ও প্রেমিকের মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে পায়েসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে স্বামী হত্যার দায়ে তিন সন্তানের মা ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড হয়েছে। কিশোরগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামীদের উপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডিতরা হলেন, ভৈরবের চণ্ডিবের উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার মেয়ে মোছা. রোকসানা আক্তার (৩৪) ও একই গ্রামের বুবুল আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ (২৬)। আদালতের পিপি আবু নাসের ফারুক সঞ্জু এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশি মাহবুবুর রহমানের সাথে ২০০৮ সালে রোকসানার বিয়ে হয়। তাদের সংসারে এখন আজিজুল (১৫), সামিউল (১২) ও সাদিয়া (৯) নামে তিনটি সন্তান রয়েছে। স্বামী মাহবুব কমলাপুরে রেলওয়েতে চাকরি করতেন। স্ত্রী-সন্তান বাড়িতেই থাকতো। ২০১৯ সালের ২৭ নভেম্বর মাহবুব বাড়িতে আসলে রাতে পায়েসের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর গভীর রাতে স্ত্রী রোকসানা ও প্রেমিক আসিফ ঘুমন্ত মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের বড়ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ভৈরব থানায় রোকসানাকে আসামি করে মামলা করলে রোকসানাকে পুলিশ গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে আসিফের নাম উঠে আসে। মামলার তদন্ত কর্মকর্তা বাহালুল খান ২০২০ সালের ৩০ জুন আদালতে দুজনকে দায়ী করে অভিযোগপত্র দিলে সাক্ষ্য-জেরা শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় হয়। রায়ের পর আসামিতের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *