প্রশিক্ষণ প্রদান করছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নে জেলা শাখার সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের শহীদ টিটু স্মৃতি পাঠাগারে বুধবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি সাহিদা আক্তার খানম।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, অ্যাডভোকেট প্রতিভা শীল, অ্যাডভোকেট হামিদা বেগম ও তাহমিনা ইসলাম। প্রশিক্ষণে ২৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।