গত ১৬ সেপ্টেম্বর সোমবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছসসূতী ইউনিয়নে ১২ই রবিউল আউয়াল ঈদে মিল্লাদুন্নবীর জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে ছয়সূতী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে হামলা, ভাঙচুর, মারধোর ও মীর মো. আরিফ মিলন (৫২) হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত নই। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মসজিদে হামলা, ভাঙচুর, মারধোর ও মীর মো. আরিফ মিলন হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ০০:৩৫ ঘটিকার সময় উপজেলার বড় ছয়সূতী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে ছয়সূতী খাদেমুল ইসলাম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও ছয়সূতী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মো. হানিফ মিয়া (৬৭) কর্তৃক কুলিয়ারচর থানায় দায়ের করা ০৩নং মামলায় আমাকে ০৫ নম্বর আসামি করেছে। উক্ত ঘটনার সাথে আমি আদৌও জড়িত নহে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মসজিদ এলাকার সিসি ফুটেজ সংরক্ষণ করলে আমি জড়িত না থাকার শতপার্সেন প্রমাণ মিলবে। তদন্ত সাপেক্ষে আমাকে উক্ত মামলার দায় হইতে অব্যাহতি দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
সালাহ উদ্দিন মুর্শেদ বাবুল
সভাপতি
ছয়সূতী ইউনিয়ন বিএনপি
পিতা-মৃত মো. গিয়াস উদ্দিন
গ্রাম- নোয়াগাঁও
উপজেলা- কুলিয়ারচর
উপজেলার- কিশোরগঞ্জের।