• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মিছিলে হামলা ও হত্যার মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

মিছিলে হামলা ও হত্যার
মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে গুলি ও পুড়িয়ে দুজনকে হত্যার মামলায় এক ইউপি চেয়ারম্যান ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম মাসুদ। তাঁকে ১৬ সেপ্টেম্বর রোববার রাতে ঢাকার ফকিরেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার কিশোরগঞ্জ সদর থানায় সোপর্দ করলে এদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে পরবর্তী সময়ে চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো গোলাম মোস্তফা। এদিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, মামলার পর থেকে চেয়ারম্যান মাসুদ মীরপুরের পল্লবীতে এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তিনি ফকিরেরপুল এলাকায় এক ব্যক্তির সাথে দেখা করতে গেলে তাঁকে কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঢাকার র‌্যাব সদস্যদের সহায়তায় গ্রেপ্তার করেছেন।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান বাদী হয়ে ৩০ আগস্ট সদর থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাটি করেছিলেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ৮৮ জনের নাম দেওয়া হয়েছে। চেয়ারম্যান মাসুদ ১৫ নম্বর আসামি। অজ্ঞাত আসামি আছেন ২০০ থেকে ৩০০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল শহরের স্টেশন রোডে গেলে আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে বাদীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এসময় তারা আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী খরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আশ্রয় নিলে কতিপয় আসামি বাসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন বাদীসহ আশ্রয় গ্রহণকারী অন্যরা বেরিয়ে আসেন। পরে জানতে পারেন, ওই বাসায় অগ্নিদগ্ধ হয়ে অঞ্জনা বেগম ও জুলকার হোসাইন নামে দুই ব্যক্তি মারা গেছেন। তবে জেলা সৈনিক লীগের সভাপতি মো. ফরিদ মিয়া জানিয়েছেন, সদর উপজেলার ভাবুন্দিয়া গ্রামের বাসিন্দা জুলকার হোসাইন সদর উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সভাপতি। আর সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর গৃহ পরিচারিকা ছিলেন অঞ্জনা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *