• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র যুবকের মৃত্যু

# আলমগীর পাঠান :-
বন্ধুদের সাথে সাগর পাড়ে গোসল করতে নেমে সাগরের পানিতে তলিয়ে গিয়ে সাকিবুর রহমান সঞ্জিব (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাকিবুর রহমানের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মোঃ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে।
২০২০ সালে সরকারি ভাবে ইপিএস এর আওতায় তিনি দক্ষিণ কোরিয়ায় যান সাকিবুর রহমান সঞ্জিব। গত কয়েক দিন পূর্বে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় তার কর্মস্থলে যান।
সোমবার ছুটির দিন থাকায় সে তার বন্ধুদের সাথে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন।
একপর্যায়ে তীব্র স্রোতে সাকিবুর রহমান সঞ্জিব তলিয়ে যান। পরে সমুদ্রের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করেন। দক্ষিণ কোরিয়ার সময় আনুমানিক ৫ টায় এ ঘটনা ঘটে। সমুদ্রের পানিতে তলিয়ে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা-মা সহ অন্যান্য আত্মীয় স্বজনরা।
নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন বলেন, আজ সোমবার দুপুরে তারা জানতে পারেন সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে হঠাৎ করে স্রোতের সাথে তলিয়ে যায়।পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।
নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত জানান, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামা সহ আরও কয়েকজন সাতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে ঢেও এর স্রোতে তলিয়ে যান। তার সাথে থাকা অন্যরা তীরে আসলেও সে আসতে পারেনি। তারা লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *