• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব কামাল উদ্দিন আল-জাফরি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল মসজিদের ইমাম ও খতিবগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *