• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে মসজিদ মাজার ও দোকানপাট ভাঙচুর, নিহত-১, আহত- ১৫

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জশনে জুলুসকে কেন্দ্র করে মসজিদ, মাজার, দোকানপাট ও কয়েকজনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গিয়ে মো. মীর আরিফ মিলন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মো. মীর আরিফ মিলন ছয়সূতী গ্রামের মৃত মীর জাবু মিয়ার ছেলে। সে স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য।
১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ফিরাতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তার ভাই আলফাজ মিয়া ও ছোট বোন আছমা আক্তার।
মসজিদে হামলার ঘটনার পর স্থানীয় প্রতাপনাথ বাজার সংলগ্ন সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাজার ভক্ত মো. রইছ মিয়া ও মো. সেলিম মিয়াকে মারধোর করে একদল লোক। এসময় তারা প্রতাপনাথ বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করে দোকানদার মো. রিয়াজ উদ্দিন, বাবু মিয়া, রুপবানু ও কাঞ্চন মিয়াকে মারধোর করে।
জানা যায়, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) এর ছয়সূতী গাউছিয়া দরবার শরীফ থেকে ১২ রবিউল আউয়াল ঈদে মিল্লাদুন্নবীর জশনে জুলুস বের করে মাধবদী হয়ে ছয়সূতী বাসস্ট্যান্ডের দিকে আসার পথে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়। এসময় জশনে জুলুসের কিছু লোক পুলিশ ও সেনাবাহিনীর বাধা অতিক্রম করে ছয়সূতী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে আক্রমন করে ইটপাটকেল নিক্ষেপ করে মসজিদ ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা মো. মীর আরিফ মিলনের উপর হামলা করে। এসময় ইটপাটকেলের আঘাতে ছয়সূতী খাদেমুল ইসলাম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র আহত হয়।
ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় অসংখ্য সেনাবাহিনীর সদস্য ও পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার পর বিকাল দুইটার দিকে ছয়সূতী খাদেমুল ইসলাম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা চত্বরে উপজেলা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে জামিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মুফতি মাওলানা নাসির উদ্দিন রহমানী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ইমাম উলামা পরিষদ কুলিয়ারচর প্রতি বছরের ন্যায় এ বছরেও সীরাত সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয়। অপর দিকে ভণ্ড বেদাতির জশনে জুলুসের নামে আমাদের অনুষ্ঠান মসজিদ সংলগ্ন রাস্তায় মিছিল করতে চায়। এমতাবস্থায় ইউএনও ও কুলিয়ারচর থানার ওসি সাহেব আমাদেরকে নিশ্চিত করেন যে, কোন অবস্থাতে জশনে জুলুস নিয়ে আমাদের মসজিদ সংলগ্ন রাস্তায় আসতে দিবে না। সেই সাথে তাদেরকে বিকল্প রোড ম্যাপ দেওয়া হয় এবং আমাদের সকালের কর্মসূচী স্থগিত করার নির্দেশ দেন। আমারা ওসি সাহেবের কথায় সম্মেলন স্থগিত করি। কিন্তু উগ্রপন্থী বেদাতিরা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে ওরা মসজিদের সামনে এসে মসজিদকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের মসজিদে ব্যাপক ভাঙচুর করে। ইটপাটকেলের আঘাতে আমাদের মাদ্রাসার দুইজন ছাত্র আহত হয়। তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাধা দিতে গেলে মসজিদের মুসল্লী আমাদের মিলন ভাইকে নির্মমভাবে মারধোর করে হত্যা করে তারা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এসময় তারা মঙ্গলবার সকাল ১০টায় ছয়সূতী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন এবং কুখ্যাত ভণ্ড বিদাতী বক্তা গিয়াস উদ্দীন আত্ব-তাহেরীকে ছয়সূতীর মাটিতে তথা কিশোরগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
এসময় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের সদস্যদের সাথে একাত্বতা ঘোষণা করে লংমার্চ টু ছয়সূতী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি সায়কুল হাদিস আব্দুল আহাদ সাবের, বেতিয়ারকান্দি মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মোহাদ্দেস মাওলানা আসাদুল্লাহ, ছয়সূতী খাদেমুল ইসলাম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. হানিফ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সদস্য আব্দুল হাসিব, ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম, মাজেদুল ইসলাম সিফাত ও আহমেদ সিফাত প্রমুখ।
সংবাদ পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা), ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন, মেজর নূর ইমতিয়াজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. মোস্তাক সরকার, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন খান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *