• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাব থানায় নতুন যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মতবিনিময় সভা করেছেন। ওসি মো. আজিজুর রহমন (পিপিএম) বদলি হওয়ায় ১১ সেপ্টেম্বর বেলাব থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মীর মাহবুবুর রহমান। এর আগে তিনি বেলাব থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
মত বিনিময়কালে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বেলাব থানাকে মাদকমুক্ত করণসহ আধুনিক থানা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরো জানান, পুলিশ যে সুনাম অর্জন করেছে তা ধারণ করে পুলিশী সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার মাধ্যমে পুলিশ যে প্রকৃত পক্ষেই জনগণের বন্ধু তা বাস্তবে প্রমাণ করতে চাই। বেলাববাসীকে আইনী সেবা প্রদানের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ স্বপন মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্ম-সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক মো. আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক মো. আলি হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. রমজান আলী জুয়েল, সদস্য মো. দিদার হোসেন পিন্টু, মো. বাদল মিয়া, মো. ফয়সাল আহমেদ আব্দুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *