• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল অ্যাক্টরদের দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল অ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে পপি, দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট এর প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়্যারম্যান আবুল মনসুর।
এছাড়া প্রকল্পের সমন্বয়কারী মো. বাবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জলি বদন তৈয়বা, উপজেলা সমবায় অফিসার রুবাইয়া খাতুন, পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আল-আমিন মিয়া ও প্রবৃদ্ধি প্রকল্পের সুইস কন্ট্যাক্টের এলইডি কোঅর্ডিনেটর আসাফ উদ-দৌলা আশিকসহ ভৈরব পাইকারী পাদুকা মার্কেটের ব্যবসায়ী মো. রাজু মিয়া, মিজান কাজীসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, ভৈরব পাদুকা সেক্টর একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের উন্নয়নে পপি ও সুইসকন্ট্যাক্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে আসছে। মানসম্মত পাদুকা উৎপাদন ও সঠিক বাজার ব্যবস্থাপনা মাধ্যমে এ শিল্প আগামী দিনে আরও প্রসার লাভ করবে আর এর জন্য দরকার সকলের সহযোগিতা।
এসময় প্রকল্পের মাধ্যমে ভৈরবের পাইকারী পাদুকা বিক্রেতাদের পাদুকার মার্কেটিং, সেলস, ব্যবস্থাপনা ও যোগাযোগ এবং ব্যবসয়িক হিসাব-নিকাশ সঠিকভাবে পরিচালনা প্রভৃতি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণে কারিগরী সহযোগিতা প্রদানসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *