• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে চাষীদের পাটচাষ ও উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল সোহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পিষুস কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা মো. শফিউল আলম।
পাট চাষী কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও পাটের ব্যগ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কর্তনের সময়, পাট আঁশ জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *