• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

গড়ে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না করিমগঞ্জে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। দিনেও রাতের বেলায় গড়ে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। ভোগান্তি বেড়েছে জনজীবনে। ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখাও। এদিকে বিদ্যুতের এমন টালবাহানায় সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
কম্পিউটার দোকান ব্যবসায়ী আল-মামুন বলেন, কয়েকদিন ধরে লোডশেডিং বেড়ে গেছে। যখন মানুষের বিদ্যুৎ দরকার, তখন বিদ্যুৎ পাওয়া যায় না। তাছাড়া ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের জন্য অনেকের বাসা-বাড়ির ইলেকট্রনিক মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, চাকুরী আবেদনসহ অনলাইনে বিভিন্ন কাজ করে থাকেন মার্জিয়া কম্পিউটার দোকানে কর্ণধার আল মামুন। তিনি আরও বলেন, বিদ্যুৎ কখন আসে কখন যায় বলা মুশকিল। ২৮ জুন শুক্রবার বিকালে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে করিমগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (চলতি দায়িত্ব) মোহাম্মদ আখতার উজ্জামান বলেন, জাতীয় ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ করা হচ্ছে কম। যে কারণে এমন লোডশেডিং হচ্ছে। কয়েকদিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি হবে। বিস্তারিত জানতে চাইলে অফিসে আসেন বলে ফোন কেটে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *