• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে শেখ রাসেল দিবসের প্রস্তুতি সভা

কিশোরগঞ্জে শেখ রাসেল
দিবসের প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস উপলক্ষে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপিত হবে। কিশোরগঞ্জে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা হয়েছে। আজ ১২ অক্টোবর বুধবার বিকাল সোয়া ৩টায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সঞ্চালনায় জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. নূরে আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল আমিন ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে শিশু একাডেমিতে চিত্রাংকন, রচনা, বক্তৃতা, আবৃত্তিসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সাজানো হবে। সেরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবও নির্বাচন করা হবে। উপজেলা পর্যায়েও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ জেলা সদরের প্রায় অনুরূপ কর্মসূচী পালন করা হবে।
১৮ অক্টোবর সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করে সকাল ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে রাজধানী থেকে সম্প্রচারিত মূল কর্মসূচীতে অংশগ্রহণ করা হবে। সেখানে রাজধানীর কর্মসূচীর পর সংক্ষিপ্ত আলোচনা সভা করা হবে। আর দুপুর ২টায় জেলা শিল্পকলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *