• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

করিমগঞ্জে গ্রামপুলিশের ওপর জুয়াড়িদের হামলা এক জুয়াড়ি গ্রেফতার

করিমগঞ্জে গ্রামপুলিশের
ওপর জুয়াড়িদের হামলা
এক জুয়াড়ি গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জের সুতারপাড়া এলাকায় জুয়া খেলায় বাধা দেওয়ার কারণে গ্রাম পুলিশের ওপর জুয়াড়িরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই গ্রামপুলিশ বাদী হয়ে তিন জুয়াড়ির বিরুদ্ধে থানায় মামলা করলে শরীফ মিয়া নামে এক জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে সুতারপাড়া এলাকায় জুয়া খেলার সময় গ্রামপুলিশ শাহাব উদ্দিন বাধা দিলে তার ওপর জুয়াড়িরা হামলা চালায়। এ ঘটনায় ওই গ্রামপুলিশ বাদী হয়ে করিমগঞ্জ থানায় আব্দুর রশিদ ভূঁইয়ার দুই ছেলে শরীফ মিয়া (৪০) ও স্বপন মিয়া (৩০) এবং কেনু মিয়ার ছেলে আব্দুল্লাহকে (৩০) আসামী করে মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শরীফ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আজ ১৫ জুলাই শুক্রবার আদালতে সোপর্দ করা হচ্ছে। অন্য দুই আসামীকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *