• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় কৃষি আবহাওয়া তথ্য বিষয়ক রোভিং সেমিনার

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুস ছাত্তার।
এই সময় সেমিনারে অংশ নিতে আগত কৃষকদের মাঝে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদ প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫০ জন কৃষক সেমিনারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *